ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রাজবাড়ীতে ইয়াবা-গাঁজাসহ আটক ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজবাড়ীতে ইয়াবা-গাঁজাসহ আটক ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজবাড়ী সদর থানা-পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে মাদক সেবনের দায়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ।

প্রেস বিজ্ঞপ্তিতে ওসি জানান, মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের এরেন্দা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. আজিজুল ইসলামকে (২৭) আটক করা হয়। তার কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক সেবনের দায়ে তাকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই গ্রামের মৃত আফসার মোল্লার ছেলে মো. হাসিরুল মোল্লাকে (৪০) এক পিস ইয়াবাসহ আটক করা হয়। তাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া বালিয়াকান্দী উপজেলার নবাবপুর ইউনিয়নের পোদমদী গ্রামের আবুল হোসেনের ছেলে মো. সোহাগ মিয়াকে (২৬) এক পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। তাকে ১২ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের এ এইচ এস মোহাম্মদ আলী খানের ছেলে মো. সাম্মাস আলী খানকে (২২) এক পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। তিনি বর্তমানে রাজবাড়ী পৌরসভার ওয়াজেদ প্লাজায় বসবাস করেন। তাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, আটক চারজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

তিনি বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম চলবে।

বিভিন্ন মেয়াদে কারাদণ্ড,আটক ৪,ইয়াবা-গাঁজা,রাজবাড়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত