ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কৃষকের ধান কেটে মাঠ দিবসের উদ্বোধন

সিরাজগঞ্জে কৃষকের ধান কেটে মাঠ দিবসের উদ্বোধন

সিরাজগঞ্জে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করতে রোপা আমন ধানের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ধান কেটে এ মাঠ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. আমিনুল ইসলাম।

বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার জগতগাতী ব্লকে সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

চলতি অর্থবছরের খরিপ-২ মৌসুমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের (২য় সংশোধিত) আওতায় আধুনিক প্রযুক্তিতে ব্লক আকারে ৫০ একর জমিতে এ প্রদর্শনী বাস্তবায়ন করা হয়। এতে বি-১০৩ জাতের উচ্চ ফলনশীল উফশী রোপা আমন ধান চাষ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম কৃষকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একেএম মনজুরে মাওলা, অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. আনোয়ার সাদাত, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাসিম হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নূরে আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারুফা আক্তার ও কৃষক দলের নেতা মতিয়ার রহমান প্রমুখ।

এ সময় কৃষকরা সার, বীজ ও শ্রমিক সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং নানা অভিযোগ জানান।

মাঠ দিবস উদ্বোধন,কৃষকের ধান,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত