ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ফরিদপুরে পুকুর দখলমুক্ত ও সংস্কারের দাবিতে মানববন্ধন

ফরিদপুরে পুকুর দখলমুক্ত ও সংস্কারের দাবিতে মানববন্ধন

ফরিদপুর পৌরসভার মালিকানাধীন পুকুরগুলো দখলমুক্ত, সংস্কার ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে পরিবেশ উন্নয়ন ফোরাম ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে শহরের ঐতিহ্যবাহী চকবাজার ও কাঠপট্টি এলাকার দুটি পুকুর সংস্কার, দৃষ্টিনন্দন ঘাট নির্মাণ এবং পুকুরের চারপাশে সবুজায়নের দাবি জানানো হয়।

একই সঙ্গে শহরের নদী-নালা ও জলাশয় সংস্কার, আবর্জনা পরিষ্কার, যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ এবং ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বক্তারা বলেন, ফরিদপুর শহরের পরিবেশের ভারসাম্য রক্ষা ও ঐতিহ্য সংরক্ষণে পৌরসভার মালিকানাধীন পুকুরসহ বিভিন্ন জলাশয় সংরক্ষণ করা জরুরি। পরিকল্পিতভাবে পুকুর সংস্কার, দৃষ্টিনন্দন ঘাট নির্মাণ ও বৃক্ষরোপণ করা হলে শহরের প্রাকৃতিক পরিবেশের উন্নয়নের পাশাপাশি ঐতিহ্যবাহী জলাশয়গুলোও ফিরে পাবে প্রাণ। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, সংগঠনের সহসভাপতি তৌহিদুল ইসলাম স্ট্যালিন, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, রেহেনা পিয়া, অধ্যাপক লোকমান হোসেন, শেখ সাইফুল ইসলাম অহিদ ও অধ্যাপক শরীফ জাহিদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা কমিটির সদস্য ইরা নাহার, দিবা, রুমা তাহেরা, চরভদ্রাসনের কবির হোসেন, সাংবাদিক লিয়াকত হোসেন, বেলায়েত হোসেন লিটন, ইয়াকুব আলী তুহিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধন,সংস্কারের দাবি,পুকুর দখলমুক্ত,ফরিদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত