ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

মুন্সীগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

মুন্সীগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ৫ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার সিপাহীপাড়ায় সংগঠনটির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া। জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জামাল হোসাইন বেপারী সম্মেলনটি সঞ্চালনা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসাইন লস্করপুরী, জেলা শাখার সহসভাপতি গাজী রফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শেখ হাবিবুর রহমান বিক্রমপুরী, ইসলামী ছাত্র আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মো. শাহরিয়ার অনিক এবং জাতীয় শিক্ষক ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফেজ মো. এমদাদুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্মেলনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে মো. রফিকুল ইসলাম বাদলকে আহ্বায়ক এবং জামাল হোসাইন বেপারীকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন আবুল বাশার, আসলাম সরকার, এসহাক শেখ, জাকির হোসেন ও ফোরকান।

সম্মেলনে বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ সমাজের এই গুরুত্বপূর্ণ শ্রেণির মানুষ নানা ক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার ও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আহ্বায়ক কমিটি গঠন,ইসলামী শ্রমিক আন্দোলন,মুন্সীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত