
নীলফামারীতে বিচারিক কার্যক্রম আরও গতিশীল করা এবং বিচার বিভাগ ও পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করার লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদ। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. মার্জিয়া খাতুনের সভাপতিত্বে কনফারেন্সে বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত করা, মামলার তদন্ত ও বিচারকাজের মধ্যকার ব্যবধান কমানো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আইনি সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কনফারেন্সে বিষয়গুলো উপস্থাপন করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ও রায়হানুল হাসান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও ফয়সাল আহমেদ, সিভিল জজ ইশতিয়াক আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম, নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, নীলফামারী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ইকবাল পাশা, নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল আলম, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল গফুর, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম সরকার এবং ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলামসহ পুলিশ ও বিচার বিভাগের কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ ও ম্যাজিস্ট্রেসির যৌথ ও সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলাজট নিরসন এবং দ্রুততম সময়ে বিচারপ্রার্থী সাধারণ মানুষের কাছে আইনি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তারা।