
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঝুরঝুরি বাজার এলাকা থেকে ইয়াবা ও চায়না চাকুসহ স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারী মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার স্মৃতি ইসলাম হাওয়া রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রতিদিনের মতো রোববার রাতে ঝুরঝুরি বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা ওই নারীকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। এতে সন্দেহ হলে পুলিশ তাকে ধাওয়া করে গ্রেপ্তার করে।
পরে তার কাছ থেকে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।