ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সুন্দরগঞ্জে ঘর থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার, সতীন আটক

সুন্দরগঞ্জে ঘর থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার, সতীন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘর থেকে আঁখি বেগম (৩৫) ও তার পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় নিহত আঁখি বেগমের সতীন শাহিনা বেগমকে (৩২) আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আঁখি বেগম দুলাল গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী। নিহত শিশু আদিল তাদের তৃতীয় সন্তান। আব্দুর রাজ্জাক রেলওয়েতে চাকরি করেন।

ঘটনার পর আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে আটক করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় শাহিনা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সতীন আটক,মরদেহ উদ্ধার,মা-ছেলে,সুন্দরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত