ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিশেষ অভিযানে আ.লীগের ৬ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে বিশেষ অভিযানে আ.লীগের ৬ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতভর উল্লেখিত এলাকাগুলোতে বিশেষ অভিযান চালানো হয়। এ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম নবী রিপন সাধু (৫১), ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য হাসান (২৫), রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রবিন (২৬), কালিয়া হরিপুর ইউনিয়ন যুবলীগের তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসিফ শেখ (২১), বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আমির হোসেন (৫৫) এবং সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আবু হাসান (২১)।

মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

৬ নেতা গ্রেপ্তার,আ.লীগ,বিশেষ অভিযান,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত