ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

বীরগঞ্জ উপজেলা পরিষদে সবুজের সমারোহ, বদলে গেছে পরিবেশ

বীরগঞ্জ উপজেলা পরিষদে সবুজের সমারোহ, বদলে গেছে পরিবেশ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর এখন অপরূপ সৌন্দর্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সরকারি দপ্তরের চিরাচরিত ব্যস্ত ও নিরস পরিবেশ বদলে সেখানে গড়ে তোলা হয়েছে মনোমুগ্ধকর সবুজ পরিবেশ।

পরিষদের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে নানা রকম ফুলের বাগান, যা দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। সবুজের ছোঁয়ায় বদলে গেছে দপ্তরটির দৃশ্যপট।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের দিকনির্দেশনায় এ নান্দনিক পরিবর্তন সাধিত হয়েছে। আগে অবহেলিত থাকা জায়গাগুলোতে এখন দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফুলের গাছ লাগানো হয়েছে।

লাল, হলুদ, সাদা ও বেগুনি ফুলের সমারোহে পুরো পরিষদ চত্বরে বিরাজ করছে স্নিগ্ধ ও উৎসবমুখর পরিবেশ। এতে সেবা নিতে আসা মানুষের ক্লান্তি দূর হওয়ার পাশাপাশি তাদের মধ্যে তৈরি হচ্ছে স্বস্তির অনুভূতি।

পরিষদ চত্বরের এমন পরিপাটি ও মনোরম পরিবেশ দেখে মুগ্ধ সেবাগ্রহীতারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন জানান, সরকারি দপ্তর কেবল কাজের জায়গা নয়, বরং মানুষের মানসিক প্রশান্তির কেন্দ্রও হওয়া উচিত। একটি মনোরম পরিবেশ তৈরি হলে কাজের গতি ও মান—উভয়ই বৃদ্ধি পায় বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, বীরগঞ্জ উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে যা যা করা প্রয়োজন, তার সবই করা হবে।

পরিষদ চত্বরের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত পরিচর্যার পাশাপাশি ভবিষ্যতে আরও নান্দনিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

অপর একটি সূত্রে জানা যায়, সুমা খাতুন ২০২৫ সালের ৮ ডিসেম্বর বীরগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকেই উপজেলাটির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন।

বদলে গেছে পরিবেশ,সবুজের সমারোহ,বীরগঞ্জ উপজেলা পরিষদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত