ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

তিন দিনে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

তিন দিনে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত তিন দিনে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য ও গাঁজা জব্দ করেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, গত তিন দিনে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত থেকে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় টমেটো, কম্বল, ফুচকা ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করে।

এছাড়াও চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বাজারটিলা নামক স্থান থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। জব্দকৃত মাদকদ্রব্য ও ভারতীয় অবৈধ পণ্য যথাযথ আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সব ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।

জব্দ করল বিজিবি,ভারতীয় পণ্য,১ কোটি ২০ লাখ টাকা,তিন দিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত