ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সিরাজগঞ্জে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি না থাকায় যাত্রী সাধারণের ভোগান্তি বাড়ছে। এ ভোগান্তি থেকে মুক্তি পেতে ওই স্টেশনে পাবনা এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বুধবার সকালে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সকালে ওই স্টেশন এলাকায় রেললাইনে মানববন্ধনের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস আটকা পড়ে এবং রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস যমুনা সেতুর পশ্চিম পাড়ের সায়দাবাদ স্টেশনে আটকে যায়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ ব্যাহত হয়।

তবে এ মানববন্ধন কর্মসূচির বিষয়ে রেল কর্তৃপক্ষের কাছে কোনো আবেদন করা হয়নি বা তাদের অবহিত করা হয়নি। এমনকি জিআরপি থানাকেও বিষয়টি জানানো হয়নি। এ কারণে তাদের এ মানববন্ধন অবৈধ বলে জানান তিনি।

তিনি আরও জানান, মানববন্ধনের কারণে ওই রেললাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানববন্ধনকারীদের সরিয়ে নেয়। তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এলাকাবাসীর মানববন্ধন,ট্রেনের যাত্রাবিরতির দাবি,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত