ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাকসিনসহ গ্রেপ্তার ২

ভূরুঙ্গামারীতে ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাকসিনসহ গ্রেপ্তার ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে পাচার করে আনা পোল্ট্রি মুরগির বার্ড ফ্লু রোগের ভ্যাকসিনের একটি বড় চালান জব্দ করেছে পুলিশ। এ সময় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার আন্ধারিঝাড় বাজার এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১১টি ককশিটের কার্টনে থাকা ১৫৬ লিটার ভ্যাকসিন জব্দ করা হয়। জব্দ করা ভ্যাকসিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছায়েদ আলী ও মাসুদ রানা। তাঁদের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায়।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এসআই নিহার রঞ্জন ও এসআই জাহিদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনা এসব ভ্যাকসিন লালমনিরহাটে নেওয়া হচ্ছিল। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গ্রেপ্তার ২,ভারতীয় ভ্যাকসিন,২০ লাখ টাকা,ভূরুঙ্গামারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত