ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

মধ্যরাতে সচিবালয় মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

মধ্যরাতে সচিবালয় মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

রাজধানী ঢাকায় সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে শুক্রবার মধ্যরাতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি।

শাহবাগ থানা পুলিশ জানায়, রাত ১টা ৩৭ মিনিটে মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল দুটি বিস্ফোরণ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সচিবালয়,মেট্রো স্টেশন,ককটেল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত