ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ এবং গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারক আনোয়ারুল আলমের হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি করে এ আদেশ দেন। উচ্চ আদালতের এ আদেশের ফলে, নতুন সরকার সংসদের প্রথম অধিবেশনের আগে জুলাই সনদ ও গণভোট বিচারাধীন ইস্যু হয়ে গেলো।

সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় জুলাই সনদ ও গণভোট বাতিল চেয়ে সুপ্রিমকোর্টের দুইজন আইনজীবী এ রিটটি দায়ের করেন। তাদের দাবি, বিদ্যমান সংবিধান অনুসারে গণভোট আয়োজনের সুযোগ নেই এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

ওই রিটের উপর প্রাথমিক শুনানি করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ও অসাংবিধানিক নয়, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

রিটকারি আইনজীবীরা বলেন, চার সপ্তাহের রুলের উপর চূড়ান্ত শুনানি করে রায় দিবেন হাইকোর্ট। উচ্চ আদালতের এ আদেশের ফলে জুলাই সনদ ও গণভোট বিচারাধীন বিষয় হয়ে যাওয়ায় সংসদের প্রথম অধিবেশনে এ গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনার সুযোগও থাকছে না।

তবে, রাজনৈতিক ইস্যুকে আদালতের কাঁধে চাপিয়ে দেওয়া ভালো নজির হবে না বলে মনে করেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াত নেতা মোহাম্মাদ শিশির মনির।

জুলাই জাতীয় সনদ,গণভোট,আদেশ,অধ্যাদেশ,হাইকোর্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত