ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

রিট খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট

রিট খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট

জাতীয় পরিচয়পত্রে ছবি বাতিল চেয়ে করা রিট খারিজ এবং আইন অনুযায়ী জাতীয় পরিচয় পত্রে ছবি থাকতেই হবে বলে জানিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

ফলে ছবি দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে হবে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

রায়ের বিষয়টি নিশ্চিত করে কামাল হোসেন মিয়াজী জানান, রুল খারিজ করে দিয়েছেন আাদালত। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র হবে না।

হাইকোর্ট,জাতীয় পরিচয়পত্র,ছবি ছাড়া,রিট খারিজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত