ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও

দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও

দেশের ১২টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১২ জন সিনিয়র সহকারী কমিশনারকে এই দায়িত্ব প্রদান করে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তারা নিজ নিজ কর্মস্থলে যোগদানের পর সংশ্লিষ্ট অধিক্ষেত্রে ‘এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’ হিসেবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা ও বিভাগ

১. মিজু মিথিলা দাস - রাজশাহী বিভাগ

২. মো: হাবল উদ্দিন - ময়মনসিংহ বিভাগ

৩. মিজু ফাইরুজ তাসনিম - সিলেট বিভাগ

৪. মিজু তানিয়া আক্তার লুবনা - সিলেট বিভাগ

৫. এ. আর. এম. জাহিদ হাসান - বরিশাল বিভাগ

৬. মো: ওয়ায়েদ ওয়াসিফ - রাজশাহী বিভাগ

৭. মো: শাহরিয়ার আশরাফ - রংপুর বিভাগ

৮. মো: শাহিন আলম - রংপুর বিভাগ

৯. মো: মাহবুবুর রহমান - রংপুর বিভাগ

১০. দেবাংশু বিশ্বাস - রংপুর বিভাগ

১১. তানজিল পারভেজ - ঢাকা বিভাগ

১২. মিজু পান্না আক্তার - ময়মনসিংহ বিভাগ

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি (The Code of Criminal Procedure, 1898) এর ধারা-১৪৪ অনুযায়ী তাদের এই বিশেষ ক্ষমতা অর্পণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন।

আবা/এসআর/২৬

ইউএনও,নিয়োগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত