অনলাইন সংস্করণ
১২:২৭, ২০ ডিসেম্বর, ২০২৫
ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
শনিবার (২০ ডিসেম্বর) র্যাবের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন– মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬)।
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব-১৪।