ঢাকা রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

দর্শনায় ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই-ভাবি আহত

দর্শনায় ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই-ভাবি আহত

চুয়াডাঙ্গার দর্শনায় জমি-জমা নিয়ে বিরোধের জেদ ধরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই মনিরুল ইসলাম (৩৫) ও ভাবি বিউটি খাতুন (৩০) গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দর্শনা থানাধীন মদনা-পারকৃষ্টপুর ইউনিয়নের বড়বলদিয়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত মনিরুল বড়বলদিয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে এবং বিউটি খাতুন মনিরের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালে জমিজমা নিয়ে বিরোধীদের ধরে মনিরুল ইসলামের সাথে ছোট ভাই আনোয়ার হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে হাতে থাকা হালুয়া দিয়ে বড় ভাই মনিরুল ও তার স্ত্রী বিউটি খাতুনকে কুপিয়ে গুরুতর আহত করে। আত্মীয়-স্বজন ও এলাকাবাসীরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। দুপুরে তাদেরকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন তার পরিবারের সদস্যরা।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ আমি ঘটনা পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দর্শনা,হাসুয়া,ভাই-ভাবি,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত