
ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০১ বোতল ভারতীয় মদসহ দুই ভাইকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার ভোরে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদিকুড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন-
ভেদিকুড়া গ্রামের আ. খালেকের ছেলে আজিজুল ও হাবিকুল।
গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলামের নির্দেশনায় পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই হারুন ও এসআই আজিজুল, কনস্টেবল মোতাহার হকসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
এ বিষয়ে ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।