
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দর্শনা থানাধীন ফুলবাড়ি গ্রামের আসাদুল ইসলাম (৩৮), জিহাদ হোসেন(২৭), সাইফুল ইসলাম (৪৬), কৃষ্টপুর বোয়ালমারী পাড়া এলাকার হাফিজুল ইসলাম (৩৪) ও বানু বেগম (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে। আসাদুল ইসলাম, রিয়াদ হোসেন, সাইফুল ইসলাম, হাফিজুল ইসলাম ও বানু বেগম-কে গ্রেপ্তার করে। আজ রোববার দুপুরে তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করেছে।