ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মানবপাচার মামলায় গ্রেপ্তার মাসুদ উদ্দিন চৌধুরী

মানবপাচার মামলায় গ্রেপ্তার মাসুদ উদ্দিন চৌধুরী
ছবি: সংগৃহীত

বিগত ওয়ান-ইলেভেন সরকারের আমলে আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাইবে পুলিশ। এরআগে গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারার বাসা থেকে ডিবির একটি দল মাসুদ উদ্দিনকে আটক করে।

মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ফেনীতে তিনটি হত্যা মামলা, যাতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বাকি ৮টি মামলার তদন্ত চলছে। এছাড়া তার বিরুদ্ধে মানবপাচার ও দুদকের মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, কারও অবস্থান দেখে নয়, অপরাধ অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, মাসুদ উদ্দিন চৌধুরী ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক এই সেনা কর্মকর্তা এক-এগারোর সময় আলোচিত হন এবং পরে গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তার মেয়াদ একাধিকবার বৃদ্ধি করা হয়। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি জনশক্তি রপ্তানি ও বিভিন্ন ব্যবসায় যুক্ত হন।

মাসুদ উদ্দিন চৌধুরী,ওয়ান-ইলেভে,সেনা কর্মকর্তা,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত