ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় শিশু বলাৎকারের অভিযোগে আটক ১

চুয়াডাঙ্গায় শিশু বলাৎকারের অভিযোগে আটক ১

চুয়াডাঙ্গা সদর উপজেলায় সাত বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে বৃদ্ধ হাসেম আলীর (৫৮) বিরুদ্ধে।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীকোল গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাতেই হাসেম আলী-কে আটক করেছে পুলিশ। আটককৃত হাসেম আলী উপজেলার শ্রীকোল গ্রামের বারেক মন্ডলের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির সবার অনুপস্থিতিতে হাসেম আলী চকলেট দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে নিজ বসত ঘরে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। এসময় শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হাসেম আলী পালিয়ে যায়। এ ঘটনার পর বিকেলে শিশুটির মা কামিলি খাতুন বাদী হয়ে বলাৎকারের অভিযোগ এনে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীকোল গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত হাসেম আলীকে গ্রেপ্তার করে। তাকে সোমবার দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

চুয়াডাঙ্গা,বলাৎকার,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত