ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আওয়ামী লীগের সাবেক এমপি সফুরা বেগম গ্রেপ্তার

আওয়ামী লীগের সাবেক এমপি সফুরা বেগম গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

সফুরা বেগম রুমী আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। এছাড়া তিনি লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বও পালন করেছেন।

লালমনিরহাট জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, সফুরা বেগম রুমীর বিরুদ্ধে ঢাকায় একটি এবং লালমনিরহাটে চারটি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে লালমনিরহাটে নেওয়া হচ্ছে এবং সেখানকার চারটি মামলার একটিতে গ্রেপ্তার দেখিয়ে আজই আদালতে সোপর্দ করা হবে।

আওয়ামী লীগ,এমপি,সফুরা বেগম রুমী,গ্রেপ্তার,লালমনিরহাট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত