ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সাবেক এমপি সফুরা বেগম গ্রেপ্তার

সাবেক এমপি সফুরা বেগম গ্রেপ্তার

কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক এমপি এ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ।

বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাট ডিবি পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সংরক্ষিত আসনের সাবেক এমপি সফুরা বেগম রুমী। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর আবাসিক এলাকায় অভিযান চালায় লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। পরে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বেও ছিলেন।

লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সাদ আহমেদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

সাবেক এমপি,সফুরা বেগম,গ্রেপ্তার,লালমনিরহাট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত