
চুয়াডাঙ্গার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরের দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের সেকেন্দারের স্ত্রী পারভিন আক্তার (৪৭), তার স্বামী সেকেন্দার আলী (৫৫), একই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে মোজাম্মেল হক (৪৫), সুবান আলীর ছেলে শরিফুল ইসলাম (৩২), মুন্সিপুর গ্রামের মোনাজাত আলীর ছেলে সুজন আলী (২৫), সুবলপুর গ্রামের আজিজুল হকের ছেলে আব্দুস সালাম (২০), একই গ্রামের আব্দুল আলীমের ছেলে হাবিবুর রহমান (৩৭), দর্শনা থানাধীন ঘুঘুডাঙ্গা এলাকার মৃত কাসেম শরীফের ছেলে শাহীন ওরফে শরীর (২৮), সদর উপজেলার হিজল গাড়ি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আকরাম হোসেন (৪০), আকুন্দবাড়িয়া গ্রামের মিলনের ছেলে রাকিব হোসেন (২১), জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আলী হোসেনের ছেলে সোহাগ (৩৭), হরিহর নগর গ্রামের শফিকুলের ছেলে মেহরাফ (২৭, খয়েরহুদা গ্রামের আতিয়ার রহমানের ছেলে সজীব হোসেন (২৫) দেহাটি গ্রামের চাঁদ আলী শাহ এর ছেলে সাদেক শাহ (৫৫) ও কাশিপুর গ্রামের মজিদ মালিতার ছেলে সোহেল (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে পুলিশের বেশ কয়েকটি দল পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে। তাদেরকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।