ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পরে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেজবাহ নামে এক পথচারী জানান, শহীদ শাহ নেওয়াজ হলের ১ নং গেটের সামনে দুইজন মোটরসাইকেলে এসে মাথায় ৩ রাউন্ড, বাম হাতে ১ রাউন্ড ও বাম হাতের বগলের নিচে ১ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে আমরা গুরুতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিউমার্কেটে এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

নিউ মার্কেট,দুর্বৃত্ত,গুলি,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত