ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নীলফামারীতে ১৩ মাদক ব্যবসায়ী আটক

নীলফামারীতে ১৩ মাদক ব্যবসায়ী আটক

নীলফামারীর ছয়টি উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা হয়েছে ১০টি। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

শনিবার ও রোববার (৩ মে) পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ১৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এবিএম ফয়জুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশে মাদকবিরোধী বিশেষ এই অভিযান পরিচালিত হয়। সঙ্গীয় ফোর্সসহ চৌকস টিম গঠন করে বিভিন্ন এলাকায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

নীলফামারী,মাদক ব্যবসায়ী,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত