ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

কুড়িগ্রামে একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০

কুড়িগ্রামে একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০

সারা দেশে চলমান অবৈধ অস্ত্র, মাদক, জুয়া ও অনলাইন জুয়া (ক্যাসিনো) বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশ গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৪ মে) দুপুরে জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, গত ৩ মে রোববার রাত থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে জেলার বিভিন্ন উপজেলায় মাদকদ্রব্যসহ মোট ১৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজারহাট উপজেলায় ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ ৩ জন, কুড়িগ্রাম সদর থানায় ১.৩০ গ্রাম হেরোইনসহ ৭ জন, ফুলবাড়ীতে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন, উলিপুরে ১২ পিস ইয়াবাসহ ১ জন, ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ৪ জন, রাজিবপুরে ৩০ পিস ইয়াবাসহ ১ জন এবং রৌমারীতে ১৪ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় মোট ১১৭ পিস ইয়াবা, ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১.৩০ গ্রাম হেরোইন এবং গাঁজা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া রাজারহাট উপজেলায় জুয়া খেলার সময় হাতেনাতে আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে জুয়াবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম (পিপিএম) জানান, জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম)-এর নির্দেশনায় মাদক ও জুয়াসহ সকল অপরাধের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। কুড়িগ্রাম জেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কুড়িগ্রাম,পুলিশের অভিযান,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত