
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জোড়ানপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রাম থেকে ৮ পিস ইয়াবাসহ স্বপন (৩০) ও স্ত্রী মুন্নি খাতুন (২৩)-কে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃত স্বপন ও মুন্নি খাতুন উপজেলার কলাবাড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কলাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে স্বপন ও তার স্ত্রী মুন্নি খাতুনকে আটক করে। তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।