ঢাকা বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ৪

জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ৪

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ মে) রাত ১টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন— জীবননগর উপজেলার উথলী গ্রামের মহিউদ্দিনের ছেলে নাসির উদ্দিন জুড়োন (৫০), লক্ষ্মীপুর গ্রামের মানিক শাহার ছেলে রেজাউল শাহা (২৮), আব্দুর রহিমের ছেলে উজির আলী (৫৮) ও নতুনপাড়ার ফরজন আলীর ছেলে সোহরাব হোসেন (৫০)।

পুলিশ সূত্র জানা যায়, আটককৃত মাদক ব্যবসায়ীরা জীবননগর থানার বিভিন্ন মাদক মামলার পলাতক আসামি। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, আটককৃত সকল আসামিকে বুধবার (২০ মে) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

জীবননগর,পুলিশ,মাদকবিরোধী অভিযান,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত