ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

১১–১২ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ

১১–১২ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারি জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক উল্লিখিত দুই দিন বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,ব্যাংক,বন্ধ,বাংলাদেশ ব্যাংক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত