ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর

জানুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআরের ই-ভ্যাট ইউনিট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকায় এবং ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ই-চালান সিস্টেমে ওটিপি সার্ভার ডাউন থাকায় জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এর ধারা ৬৪–এর উপধারা (১ক) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জানুয়ারি ২০২৬ কর মেয়াদের ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এনবিআরের কর্মকর্তারা জানান, ছুটি ও কারিগরি জটিলতার কারণে সৃষ্ট সমস্যার পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়ানো হয়েছে, যাতে করদাতারা নির্বিঘ্নে রিটার্ন দাখিল করতে পারেন।

অনলাইন,রিটার্ন দাখিল,কর,মেয়াদ,এনবিআর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত