ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

দুই দফা বাড়ার পর কমলো সোনার দাম

দুই দফা বাড়ার পর কমলো সোনার দাম

দুই দফা বাড়ানোর পর আবারও কমানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। ফলে দেশের বাজারে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও সোনার দাম কমানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা।

সোনা,দাম,স্বর্ন,বাজার,বাজুস,জুয়েলার্স
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত