ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ

রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছেন।

সোমবার (১৬ মার্চ) তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে আইয়ুব মিয়া উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন।

গত বছরের ৭ ডিসেম্বর তিনি এই ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি সরকারের সাবেক সচিব।

তারল্য সংকটে থাকা পাঁচ ব্যাংক—এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক।

ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে, বাকি ১৫ হাজার কোটি টাকা আসে আমানতকারীদের শেয়ার থেকে আসবে।

সম্মিলিত ইসলামী ব্যাংক,পরিচালনা পর্ষদ,চেয়ারম্যান,মোহাম্মদ আইয়ুব মিয়া,পদত্যাগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত