ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

জেট ফুয়েলের দাম এক ধাক্কায় ৮০ শতাংশ বাড়লো

জেট ফুয়েলের দাম এক ধাক্কায় ৮০ শতাংশ বাড়লো

বাংলাদেশে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (২৪ মার্চ) নতুন এ মূল্য নির্ধারণ করে সংস্থাটি।

নতুন ঘোষণায়, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি ৮৯ টাকা ৮৮ পয়সা বা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের দাম প্রতি লিটার ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে, যা প্রায় ৭৯ শতাংশ বেশি।

জানা গেছে, দাম বাড়ানোর বিষয়ে মঙ্গলবার ভার্চুয়ালি জরুরি সভা করে বিইআরসি। সভা শেষে নতুন এ দাম নির্ধারণ করা হয়। নতুন মূল্য মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১২টা থেকে কার্যকর হবে।

জেট ফুয়েল,বিইআরসি,দাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত