ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।

বুধবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর ৩ এর অধীনে আমেরিকা থেকে ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে (এমভি এম পি আলট্রা ম্যাক্স ২) জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।

ইতোপূর্বে সরকার টু সরকার (জি টু জি) চুক্তির আওতায় প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন এবং দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জাহাজে রক্ষিত ৬১ হাজার মেট্রিক টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

বাংলাদেশ ইতোমধ্যে জি টু জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। জি টু জি ১ ও ২ চুক্তির আওতায় আমদানিকৃত সকল গম দেশে পৌঁছেছে।

উল্লেখ্য, জি টু জি -০১ মোতাবেক ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং জি টু জি -০২ মোতাবেক ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন মোট— ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে।

দেশে মোট গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন। চাহিদা পূরণের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।

যুক্তরাষ্ট্র,বাংলাদেশ,জাহাজ,চট্টগ্রাম বন্দর,গম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত