ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৪৩ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৪৩ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংক–এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হিসাব করলে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল–এর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৮১ বিলিয়ন ডলার।

এদিকে সদ্য বিদায়ী মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। মাসটির ৩১ দিনে প্রবাসীরা মোট ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।

রেমিট্যান্স প্রবাহের এই রেকর্ডে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ কোটি ডলারের বেশি। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংক–এর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৪৭ লাখ ডলার।

এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ২৬৪ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ২০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

৩৪.৪৩ বিলিয়ন ডলার,বৈদেশিক মুদ্রার রিজার্ভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত