ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

জেট ফুয়েলের দাম আরও বাড়ল 

জেট ফুয়েলের দাম আরও বাড়ল 

বিমানে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আরও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংস্থাটি নতুন এ দাম ঘোষণা করে। জানানো হয়েছে, আজ রাত ১২টা থেকেই নতুন মূল্য কার্যকর হবে।

বিইআরসি ঘোষিত নতুন দর অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩২১৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ ডলার (শুল্ক ও মূসকমুক্ত) নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৪ মার্চ জেট ফুয়েলের দাম এক লাফে অভ্যন্তরীণ রুটে ৮০ শতাংশ ও আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল।

বিইআরসি,জেট ফুয়েল,জ্বালানি তেল,বাংলাদেশ,দাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত