ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের হালনাগাদ তথ্য প্রকাশ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের হালনাগাদ তথ্য প্রকাশ

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ১১৭ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৫ দশমিক ১১ বিলিয়ন ডলার। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩ এপ্রিল পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভের পরিমাণ ৩৫ হাজার ১১৭ দশমিক ৫০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ৪৮৪ দশমিক ০১ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে, গত ২১ এপ্রিল দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ১২৫ দশমিক ৯০ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ হাজার ৪৫৯ দশমিক ০১ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিট রিজার্ভ হিসাব করা হয় বিপিএম-৬ পদ্ধতিতে। এ ক্ষেত্রে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ নির্ধারিত হয়।

হালনাগাদ তথ্য প্রকাশ,রিজার্ভ,বৈদেশিক মুদ্রা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত