ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মে মাসের ৫ দিনেই রেমিট্যান্স এলো ৬২ কোটি ডলার

মে মাসের ৫ দিনেই রেমিট্যান্স এলো ৬২ কোটি ডলার

চলতি মে মাসের প্রথম পাঁচ দিনেই দেশে এসেছে ৬১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সে হিসাবে প্রতিদিন গড়ে এসেছে প্রায় ১২ কোটি ৩২ লাখ ডলার।

বুধবার (৬ মে) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৪৭ কোটি ৭০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৫ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৯৪ কোটি ৯০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৭০ শতাংশ বেশি।

এর আগে গত এপ্রিলে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। আর মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স।

এছাড়া ফেব্রুয়ারি মাসে দেশে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। গত ডিসেম্বরে রেমিট্যান্স ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

অক্টোবর ও সেপ্টেম্বর মাসে দেশে আসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আর আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্স আসে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, অর্থাৎ ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার। যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

৬২ কোটি ডলার,৫ দিনেই রেমিট্যান্স,মে মাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত