ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

আইন অনুযায়ী ব্যাংক খাতে ফিরতে পারবেন না লুটেরারা : গভর্নর

আইন অনুযায়ী ব্যাংক খাতে ফিরতে পারবেন না লুটেরারা : গভর্নর

ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারা অনুযায়ী ব্যাংক লুটের সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠী আর কখনও ব্যাংক খাতে ফিরে আসতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

তিনি বলেন, অতীতে যারা অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের মাধ্যমে ব্যাংকিং খাতকে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের পক্ষে ভবিষ্যতে ব্যাংক পরিচালনা বা মালিকানায় যুক্ত হওয়ার সুযোগ থাকবে না।

গভর্নর আরও জানান, ব্যাংক একীভূতকরণের (মার্জার) মাধ্যমে যেসব ব্যাংককে একত্র করা হয়েছে, সেগুলো পুনরায় আলাদা বা ভেঙে দেয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে নেয়া একীভূতকরণ প্রক্রিয়া দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল ও কার্যকর করবে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ব্যাংকের নতুন এই অবস্থানকে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আবা/এসআর/২৬

আইন,ব্যাংক খাত,লুটেরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত