ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

কমলো এলপি গ্যাসের দাম

কমলো এলপি গ্যাসের দাম

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে সরকার। ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন ঘোষিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ৫ দশমিক ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮৬৪ টাকা, ১২ দশমিক ৫ কেজি ১ হাজার ৯৬৩ টাকা, ১৫ কেজি ২ হাজার ৩৫৬ টাকা, ১৬ কেজি ২ হাজার ৫১৩ টাকা, ১৮ কেজি ২ হাজার ৮২৭ টাকা, ২০ কেজি ৩ হাজার ১৪১ টাকা, ২২ কেজি ৩ হাজার ৪৫৫ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৯২৭ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৭১২ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ১৮৩ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৪৯৭ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৭ হাজার ৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল দাম ৩৮৭ টাকা বাড়ানো হয়েছিল। ফলে ওই দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বেড়েছিল।

বিইআরসি জানিয়েছে, নতুন মূল্য মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এলপিজি,সরকার,দাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত