ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড রেমিট্যান্স এলাে ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার

২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড রেমিট্যান্স এলাে ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার

২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সদ্য বিদায়ী জুন মাসজুড়ে দেশে ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এরমধ্যে শুধু ৩০ জুন দেশে ১২০ মিলিয়ন ডলার এসেছে। যেখানে গত বছরের জুন মাসজুড়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার।

সবমিলিয়ে জুলাই ২০২৫ থেকে ৩০ জুন, ২০২৬ পর্যন্ত দেশে ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে আগের অর্থবছরে (জুলাই ২০২৪-৩০ জুন, ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার।

২০২৫-২৬ অর্থবছর,রেকর্ড,রেমিট্যান্স,বিলিয়ন ডলার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত