ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাত, আত্মহননের চেষ্টা কর্মচারীর

ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাত, আত্মহননের চেষ্টা কর্মচারীর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কক্ষে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে।

শিক্ষিকাকে ছুরিকাঘাতের ঘটনার পর ওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে আত্মহননের চেষ্টারত অবস্থায় দেখা গেছে বলে জানান বিভাগের কয়েকজন শিক্ষার্থী।

খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

ইবি,শিক্ষিকা,ছুরিকাঘাত,আত্মহনন,কর্মচারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত