অনলাইন সংস্করণ
১৬:২১, ০৪ মার্চ, ২০২৬
শ্রীলঙ্কার নৌবাহিনী দেশটির উপকূলের কাছে ডুবতে থাকা একটি ইরানি জাহাজ থেকে অন্তত ৩০ জনকে উদ্ধার করেছে।
বুধবার (৪ মার্চ) পার্লামেন্টে এ তথ্য জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ।
এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ইরানি জাহাজটি বিপদের সংকেত পাঠালে শ্রীলঙ্কার নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ ঘটনার বিস্তারিত জানাননি, তবে বলেন, পরিস্থিতি অনুযায়ী শ্রীলঙ্কা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, জাহাজটি দেশের দক্ষিণাঞ্চলের গলে উপকূলের কাছে বিপদের সংকেত দেয়। উদ্ধার হওয়া আহত ব্যক্তিদের গলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।