ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সিজেপিকে ব্যঙ্গ করে আপত্তিকর মন্তব্য মুকেশ খান্নার

সিজেপিকে ব্যঙ্গ করে আপত্তিকর মন্তব্য মুকেশ খান্নার

বলিউড অভিনেতা মুকেশ খান্না। অভিনেতা তার দাপুটে অভিনয়ের পাশাপাশি স্পষ্টবক্তা হিসেবেও পরিচিত। বিভিন্ন বিষয়ে তাকে প্রকাশ্যে নিজের মতামত জানাতে দেখা যায়। এবার একটি ভিডিও বার্তায় তিনি ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলন নিয়ে ব্যঙ্গ করেন। একসঙ্গে আন্দোলনে যোগ দিতে জার্মানি থেকে আসা ইউটিউবার ধ্রুব রাঠিরও সমালোচনা করেন। আর বিষয়টি নিয়ে এখন বেশ আলোচনা চলছে।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, মুকেশ খন্না তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। আত সেই ভিডিও বার্তায় তিনি বলেন, দিল্লিতে সারাদিন ধরে যা কিছু ঘটেছে, আমার তা বেশ লেগেছে। আমি শুরু থেকেই বলে আসছি যে, আমাদের ঘরে যখনই আরশোলা আসে, তাকে শেষ করে দেয়া উচিত। আজকে দিল্লির পুলিশ ও সরকার এই আরশোলাগুলোর বিরুদ্ধে ঠিক সেই পদক্ষেহই নিয়েছে, যা আমি চেয়েছিলাম।

আন্দোলনে যোগ দিতে আসা ইউটিউবার ধ্রুব রাঠিকে নিয়েও কথা বলেন মুকেশ। তার অভিযোগ, ধ্রুব রাঠি জার্মানিতে বসে ভারত সম্পর্কে মন্তব্য করেন। আর এই আন্দোলনে তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। আন্দোলনকে কেন্দ্র করে অর্থ ব্যয়ের বিষয়েও প্রশ্ন তুলেছেন অভিনেতা। ভিডিয়োতে মুকেশ দাবি করেন, ধ্রুব রাঠিকে আটক করা নউএ তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে গুন্ডারাজ আটকানো সম্ভব।

ভিডিয়োটির ক্যাপশনেও আন্দোলনকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুকেশ খান্না। তিনি লেখেন, বেয়াদবিরও একটা সীমা আছে। এরপর ককরোচ জনতা পার্টির সঙ্গে যুক্ত অভিজিৎ দীপকের নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে ঠাট্টা করা এবং পুলিশের সঙ্গে সংঘাতে জড়ানোর অভিযোগ তোলেন। আর তার এই পোস্ট সামনে আসতেই শুরু হয় অভিনেতাকে ঘিরে তীব্র সমালোচনা। বিনোদন দুনিয়ার অনেকেই সিজেপির আন্দোলনের পক্ষ নিয়েছেন।

মুকেশ খান্না,আপত্তিকর মন্তব্য,ব্যঙ্গ,সিজেপিকে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত