ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার দেখাল ডিবি 

জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার দেখাল ডিবি 

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের একটি দল গতকাল বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদকর্মীদের নিয়াজ মেহেদী জানান, পুলিশ জানতে পেরেছে জ্যোতিকা জ্যোতির নামে মামলা রয়েছে। খতিয়ে দেখা হচ্ছে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। আটকের আগে নানা কারণে বিতর্কিত এ অভিনেত্রী তার ফেসবুকে লাইভ করেন। এ সময় তাকে অঝোরে কান্নাকাটি করতে দেখা যায়।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ শোবিজ তারকাদের ‘আলো আসবেই’ নামে একটি হোয়াসঅ্যাপ গ্রুপ বেশ সমালোচনার জন্ম দিয়েছিল। ওই গ্রুপে কথোপকথনে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গরম পানি নিক্ষেপের পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। অন্য সদস্যরা সেটি সমর্থন করেছিলেন। জ্যোতিকা জ্যোতি ওই গ্রুপের অ্যাডমিনদের একজন।

ডিবি,গ্রেফতার,জ্যোতিকা জ্যোতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত