ঢাকা রোববার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আবদোল রহিম মৌসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় তারা প্রাণ হারান। নিহতদের তালিকায় আরও রয়েছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর।

এছাড়াও ইরানের সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তাদের নামগুলো পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা

ইরান,যুক্তরাষ্ট্র,ইসরায়েল,হামলা,সেনাপ্রধান,প্রতিরক্ষামন্ত্রী,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত