ঢাকা রোববার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথ হামলায় ইরানে নিহত ২০১

ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথ হামলায় ইরানে নিহত ২০১

ইরানে ইসরায়েলের হামলায় অন্তত ২০১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭৪৭ জন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া তথ্য অনুযায়ী এই প্রাণহানির খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য জানায়।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ইরানের ২৪টি প্রদেশজুড়ে চালানো এই হামলায় এখন পর্যন্ত ২০১ জন নিহত এবং অন্তত ৭৪৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৫ জনই একটি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রেড ক্রিসেন্টের বরাতে ইরানি গণমাধ্যম আরও জানিয়েছে যে, ইরানের ২৪টি প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে।

এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলায় নিজেদের ‘ইতিহাসের বৃহত্তম বিমান হামলা’ চালানোর দাবি করেছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রায় ২০০ যুদ্ধবিমান পশ্চিম ও মধ্য ইরানে ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত করেছে।

এতে আরও বলা হয়, যুদ্ধবিমানগুলো ইরানের বিভিন্ন জায়গায় একযোগে প্রায় ৫০০ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা একটি হামলা চালিয়েছে পশ্চিম ইরানের তাবরিজে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থান লক্ষ্য করে।

আবা/এসআর/২৫

ইসরায়েল,হামলা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত