ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার মোলুক্কা সাগরে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৬ কিলোমিটার গভীরে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে একাধিক বাড়িঘর ভেঙে পড়েছে এবং অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে মাজু দ্বীপের কাছে টারনাটে থেকে প্রায় ১১৯ কিমি পশ্চিম-উত্তর-পশ্চিমে এবং ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার হাওয়াই থেকে জানিয়েছে, কেন্দ্রস্থল থেকে ১,০০০ কিমি ব্যাসার্ধের মধ্যে সম্ভাব্য বিপজ্জনক সুনামি ঢেউ আসতে পারে। সতর্কতা জারি করা হয়েছে ইন্দোনেশিয়ার উপকূল ছাড়াও ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, উত্তর সুলাওয়েসি অঞ্চলে একটি ক্রীড়া ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের সময় স্থানীয় স্কুলে পড়াশোনা শুরু হওয়ায় শিশুরা নিরাপদে বাইরে বেরিয়েছে। কম্পন কয়েক মুহূর্ত ধরে অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানান।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এখানে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

আবা/এসআর/২৬

ভূমিকম্প,ইন্দোনেশিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত